বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহবান জাহাঙ্গীর আলমের

logoআলমগীর কবীরমঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, রাত ১০:২৮ সময় 0283
গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহবান জাহাঙ্গীর আলমের

গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহবান জাহাঙ্গীর আলমের

আলমগীর কবীর:
 গত এক সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে আগামীকাল বুধবার (১ নভেম্বর)২০২৩৩ইং কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন,গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ্যড. মো. জাহাঙ্গীর আলম।


 গত এক সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে আগামীকাল বুধবার (১ নভেম্বর)২০২৩৩ইং কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ্যড. মো. জাহাঙ্গীর আলম।


জাহাঙ্গীর আলম আরও বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তা ইতোমধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে ছড়িয়ে পরেছে। গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মজুরি বোর্ডের কাছে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন। এ নিয়ে বোর্ডের আলাপ-আলোচনা চলছে। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের ৫ম সভা অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করবেন। এই সময়ে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে অঘোষিত আন্দোলন এবং ভাঙচুর করলে মজুরি বৃদ্ধির আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।


অঘোষিত এবং অনাকাঙ্ক্ষিত শ্রমিক আন্দোলনে যে সকল শ্রমিক ভাই ও বোনেরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

 গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তবে আন্দোলনের নামে ভাঙচুর ও নাশকতা যৌক্তিক আন্দোলনকে বিপথে পরিচালিত করা। এ ব্যাপারে শ্রমিক ভাই ও বোনেরা সজাগ দৃষ্টি রাখবেন এবং কোনো বহিরাগত শক্তি যেন এর পেছনে ইন্ধন যোগাতে না পারে,সেদিকে খেয়াল রাখতে হবে। মজুরি বৃদ্ধির বিষয়টি চলমান প্রক্রিয়া এবং শ্রমিক-মালিক উভয় পক্ষই মজুরি প্রস্তাবনা দিয়েছে। এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি। আমরা আশা করি বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে একটি সম্মানজনক মজুরি ঘোষণার মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি ন্যায্যতা পাবে। শৃঙ্খলা ছাড়া সেই আন্দোলন জয় হয় না। বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।  
এ সময় শ্রমিক নেতা মাসুদ,কফিল উদ্দিন,তমিজ উদ্দিন,শাহজাহান,মো. নজরুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়- সংগঠন, গণমাধ্যম, আলোচনা, মহানগর

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর